বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

নিসচা পাবনা জেলা শাখার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত 

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২১১ বার
নিরাপদ সড়ক দিবস-২০২২ পালন উপলক্ষে বুধবার(৫ অক্টোবর) সন্ধ্যায় নিরাপদ সড়ক চাই(নিসচা) পাবনা জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার উপদেষ্টা এ কে মীর্জা শহিদুল ইসলাম এবং মহিলা বিষয়ক সম্পাদিকা নাসরীন সুলতানা ম্রিত্তিকার মৃত্যুতে তাদের রুহের মাগফেরাত এবং কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল-র সুস্থতা কামনা করে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
একই সাথে নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে নিসচা’র মাসব্যাপী কর্মসূচি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১০ অক্টোবর দেশব্যাপী স্মারকলিপি প্রদান কর্মসূচি , ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন,   নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের পাবনায় আগমন সহ বেশকিছু কর্মসূচি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য খন্দকার গোলাম হাসনাইন(কোয়েল) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিসচা পাবনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান খোকন, ফজলুল করিম বাচ্চু
সিনিয়র সদস্য পিন্টু মামা, সাংগঠনিক সম্পাদক রোটাঃ গোলাম হাসনায়েন বিপ্লব, অর্থ সম্পাদক ফারুক হোসেন, কার্যকরী সদস্য আব্দুল আওয়াল, কবীর মাহমুদ , এবাদত হোসেন, মুরাদ হোসেন, সদস্য  মামুন, শাহীন প্রমুখ।
এসময় উপস্থিত সদস্য ও বক্তারা মূল্যবান বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিসচা পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক কে এম মোখলেছুর রহমান রাসেল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com