বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

চরমোনাইতে ১০ টাকা কেজি চাল গ্রহণের অনলাইন ফর্ম পূরনে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ২৩১ বার

ফেয়ার প্রাইজ (১০ টাকা কেজি দরে চাল ক্রয়) গ্রহনের কার্ড অনলাইনে ফর্মপূরনে বাড়তি টাকা নেয়ার অভিযোগ বরিশালের গোটা ইউনিয়ন পরিষদ জুড়ে।

এর মধ্যে ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সচিবরা সরাসরি যুক্ত না থাকলে পরক্ষ ভাবে জড়িত রয়েছে তারাও। কারন প্রতিটি ইউনিয়নের অনলাইনে কার্ড প্রস্তুতকারী কম্পিউটার অপারেটরগন সংশ্লিষ্ট চেয়ারম্যান ও সচিবের অনুমতি নিয়ে এই কাজ করে থাকে। এমন অভিযোগ যখন ঘরে ঘরে তখন প্রশাসন নিরব।

বরিশাল জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নাকের ডগায় এরকম ঘটনা ঘটলেও এখন পর্যন্ত তাদের দরবারে কেহর দেখা না মেলায় কোন ব্যবস্থা গ্রহন চোখে পড়েনি।

তবে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এখন পর্যন্ত এমন কোন অভিযোগ না পাওয়ার কারনে ব্যবস্থা গ্রহন করা হয়নী।

তবে অভিযোগ পেলে কিংবা অনুসন্ধান সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। এ দিকে তথ্য বলছে, বরিশাল সদরের চরমোনাই ইউনিয়নের অনলাইনে ফর্ম পূরনের কম্পিউটার অপারেটর মো. রুবেল অনৈতিকভাবে লাভবান হবার জন্য প্রত্যেক কার্ডধারীর নিকট থেকে সর্বনিম্ন ৪০ থেকে ৩০০ টাকা হারে গ্রহনের অভিযোগ রয়েছে।

এমন অভিযোগের ভিত্তিত্বে সদরের ইউএনওর নিকট দাখিলের জন্য একটি অভিযোগ পত্র তৈরি করা হয়েছে ওই ইউনিয়নের ভূক্তভোগীরা। ৯২ জন ভূক্তভোগী স্বাক্ষরিত একটি আবেদন ইতিমধ্যে প্রতিবেদকের হাতে রয়েছে।

এর মধ্যে ওই ইউপির ২ নং ওয়ার্ডের ইছাগুড়া গ্রামের মোছলেম খার ছেলে মিজান এর নিকট থেকে ৩০০ টাকা, ১ নং ওয়ার্ডে জেলে ইব্রাহিম খান এর নিকট থেকে ১০০ টাকা সহ স্বাক্ষরিত বারেক, ফরিদ খান, মো. কাওসার, ওহাব, সুলতান হাওলাদার, মো. সবুজ হাওলাদার, মুনসুর মোল্লা, সাগরিকা, আ. জলিল বেপারী, শামিম বেপারী, বেল্লাল হাওলাদার, শহিদুল, ইউনুছ আকন, মো. মিলন চেীকিদার, বজলুর রহমান, মোসলেম আকন, হোসেন ভূইয়া, ইসমাইল শরীফ, মুনসুর গাজীসহ প্রায় ১০০ লোকের স্বাক্ষরীত অভিযোগ নিয়ে ইউএনওর দপ্তরে লিখিত অভিযোগ দিতে যাবেন ভূক্তভোগীরা।

এরকম শুধু চরমোনাই ইউনিয়নেই নয়, ঢের অভিযোগ সায়েস্তাবাদ ইউনিয়নের রিুদ্ধেও। তাছাড়া সদরের প্রতিটি ইউনিয়নেই একই অভিযোগ। তথ্য আরো বলছে, গরীব নিম্নবিত্তদের ১০ টাকা দরে সরকারের চাল বিতরনের মহৎ এই উদ্যোগের জন্য প্রতিটি ফর্ম পূরনে ১৫ টাকা করে সরকার থেকে দেয়া হলেও বাড়তি টাকা নেয়া হচ্ছে সকল স্থানেই। কোথাও কোথাও স্থানীয় ইউপি সদস্যদের দ্বারও টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com