শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

আটঘরিয়ায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

পাবনা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ২৬৬ বার

পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের নিয়ে ৩দিন ব্যাপী অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালেউপজেলা পরিষদ হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাকসুদা আক্তার মাসু। উপজেলার ৫ টি ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য, ইউনিয়ন পরিষদের সচিবসহ ৭০ জন প্রশিক্ষণার্থী এত অংশ নেন।

স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট সহকারী পরিচালক মোছাঃ কামরুন্নাহার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজীব আল-মারুফ, চাঁদভা ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম কামাল. মাজপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন খান, একদন্ত ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত হোসেন আলাল প্রমুখ। স্থানীয় জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে অবহিত করন নিয়ে ৩দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com