রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

৩ নং সতর্ক সংকেত, নিরাপদ আশ্রয়ে মাছধরা ট্রলার

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৯ বার

সাগর উত্তাল থাকায় মঙ্গলবার বিকেল পর্যন্ত আলীপুর-মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে হাজারো মাছধরা ট্রলার আশ্রয় নিয়েছে। সোমবার বিকাল থেকে উপকূলে আসতে থাকে ট্রলারগুলো।

জেলেরা জানান, কয়েকদিন আগে হঠাৎ ঝড়ো হাওয়ার কারণে অসংখ্য ট্রলার ডুবির কারণে এইবারে আগেভাগেই হাজারো ট্রলার নিরাপদে চলে এসছে।

পটুয়াখালী আঞ্চলিক আবোহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আবারও একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে।

এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠছে। কুয়াকাটা-কলাপাড়া এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। পায়রা সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

সেই সঙ্গে সাগরে অবস্থানরত মাছধরা ট্রলারসসূহকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com