বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

জেলা পরিষদ নির্বাচন জনপ্রীয়তার এ্যাড. হাফিজুর রহমান হাফিজ জনপ্রিয় প্রার্থী

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৩ বার

পটুয়াখালী জেলা পরিষদ নির্বাচনে জনপ্রীয়তার শীর্ষে রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতা এ্যাড. হাফিজুর রহমান হাফিজ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন তিনি। এ্যাড. হাফিজুর রহমান হাফিজ পটুয়াখালী শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত। পাশাপাশি তিনি জনপ্রিয় শ্রমিক নেতা।

নির্বাচনে জয়ের ব্যাপারে এ্যাড.হাফিজুর রহমান বলেন, “আমি ছোট বেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি শতভাগ আশাবাদী নির্বাচনে জয় লাভ করবো। চেয়ারম্যান পদে বিজয়ী হয়ে জেলা পরিষদের সেবা কে তৃনমূল পর্যায়ে পৌঁছে দিব। জেলা পরিষদে চেয়ারম্যান মেম্বার, মেয়র সহ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়াম্যানদের যোগ্য সন্মান নিশ্চিত করবো”।

জেলা পরিষদ নির্বাচন এর ব্যাপারে পটুয়াখালী পৌরসভার দুই নং ওয়ার্ড এর কাউন্সিলর এস এম ফারুক বলেন, জেলা পরিষদের নির্বাচনে ভোটের মাধ্যমেই নির্বাচিত জনপ্রতিনিধিদের চেয়ারে বসা উচিৎ, এতে করে নাগরিকদের প্রতি দায়বদ্ধতা এবং দায়িত্বশীলতা সৃষ্টি হয়।

উল্লেখ্য, পটুয়াখালী জেলা পরিষদে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯০ জন। এর মধ্যে পাঁচ পৌরসভায় পাঁচজন মেয়র, ৪৫ জন কাউন্সিলর ও ১৫ জন সংরক্ষিত কাউন্সিলর, আটটি উপজেলা পরিষদের আটজন চেয়ারম্যান ও ১৬ জন ভাইস-চেয়ারম্যান, ৭৭টি ইউনিয়ন পরিষদের ৭৭ জন চেয়ারম্যান, ৬৯৩ জন সাধারণ ইউপি সদস্য ও ২৩১ জন সংরক্ষিত ইউপি সদস্য রয়েছেন। নির্বাচনের তফসিলে ঘোষনা দেয়া হয়েছে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com