শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

পাবনা ললিত কলা কেন্দ্রের ইফার ত্রি-বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত 

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৯ বার
পাবনার পাঁচ যুগের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ললিত কলা কেন্দ্র (ইফা) এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন বুধবার দুপুরে ইফা চত্বরে অনুষ্ঠিত হয়।
বার্তা সংস্থা পিপ এর তথ্য মতে, পাবনার জেলা প্রশাসক ও ইফার সভাপতি বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে এবং ইফার অধ্যক্ষ হাবিব হাসান মনানেরর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ও ইফার সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, পাবনা রির্পোটার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, একুশে বই মেলা উদযাপন পরিষদ সভাপতি জাকির হোসেন প্রমুখ।
পরে পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনকে সভাপতি, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কে সহসভাপতি ও ইফার অধ্যক্ষ হাবিব হাসান মনারকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ নির্বাচিত করা হয়।
এ ছাড়া আওয়ামীলীগ কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন চপ্পু, বীরমুক্তিযোদ্ধা বেবী ইসলাম, আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানকে সম্মানীয় সদস্য করে ১৬ সদস্য বিশিষ্ট একটি সম্মানীয় সদস্য পরিষদ (উপদেষ্টা) গঠন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com