সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

নাসিরকে গ্রেফতারের খবরে ঝালকাঠি টক অব দ্যা টাউন

মো. ইসমাইল হাওলাদার, ঝালকাঠি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ৮৭৬ বার
চিত্রনায়িকা পরীমনি ইস্যুতে ঢাকায় গ্রেফতার হওয়া নাসির উদ্দিন মাহমুদের বাড়ি ঝালকাঠিতে। আর তাই সোমবার তার গ্রেফতারের খবরে ঝালকাঠি শহরে ব্যাপক আলোচনা সমালোচনা দেখা দেয়। মিডিয়ায় প্রচারিত এ খবরটিই ছিলো টক অব দ্যা টাউন। নাসির উদ্দিনের বাড়ি ঝালকাঠি পৌর এলাকার ১নং ওয়ার্ডের কলেজ মোড়ে। এখানে তার পৈত্রিক বাড়ি হলেও তিনি কলেজ জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছে বরিশাল শহরে।
সেখানকার বগুরা রোডে তার বাবার অরেকটি বাড়ি ছিলো।জানা গেছে, নাসির উদ্দিনের বাবা মো. হারুন অর রশীদ পুলিশ বিভাগে চাকরি করতেন। সহকারী পুলিশ সুপার হিসেবে অনেক বছর আগে অবসরে যান।  নাসির উদ্দিন মাহমুদের চাচা বেলায়েত হোসেন দীর্ঘদিন ঝালকাঠি পৌরসভার চেয়ারম্যান ছিলেন।
নাসির উদ্দিন মাহমুদ পটুয়াখালী জুবিলী স্কুল, বরিশাল জিলা স্কুল এবং বরিশাল বিএম কলেজের ছাত্র ছিলেন। ১৯৭৫/৭৬ সালে তিনি এসএসসি পাস করেন। ঝালকাঠি শহরের রোনালসে রোডের বিউটি মঞ্জিল নাসির উদ্দিন মাহমুদের শ্বশুরালয়। তার শ্বশুর মৃত আব্দুর রশিদ ঠিকাদার ছিলেন।
নাসির উদ্দিন মাহমুদ ব্যবসার প্রথম জীবনে ঝালকাঠি এবং বরিশাল শহরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি করতেন। নব্বই দশকের শেষের দিকে তিনি ঢাকায় স্থায়ী হয়ে ব্যবসা শুরু করেন।
এদিকে নাসির উদ্দিনের পরিবার প্রভাবশালী হওয়ায় তার প্রসঙ্গে কেউ কোনো কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কাউন্সিলর বলেন, অনেক দিন হলো নাসির উদ্দিন এলাকায় আসেন না। গত ৫ বছর আগে একবার এলাকায় এসেছিলেন, এর পর আর আসেননি।
তিনি বলেন, চিত্রনায়িকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাসির উদ্দিনকে গ্রেফতারের পর তাকে নিয়ে এলাকায় অনেক সমালোচনা হচ্ছে। তবে তার পরিবার প্রভাবশালী হওয়ায় এ প্রসঙ্গে প্রকাশ্যে কেউ কিছু বলছেন না।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com