বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

আতঙ্কের নাম কুয়াকাটার জিরো পয়েন্ট, ঘটছে হতাহতের ঘটনা

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৭৩ বার

কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এখন পর্যটকের জন্য আতঙ্কের কারণ হয়েছে। জোয়ারের সময় এবড়ো-থেবড়ো সৈকতের কুয়ায় ডুবে হতাহতের ঘটনা ঘটছে।

পানি উন্নয়ন বোর্ডের জরুরি প্রটেকশন পর্যটকসহ স্থানীয় মানুষ অপরিকল্পিত বলে মনে করছেন।

জিও টিউব ও জিও ব্যাগ স্থাপন করায় এর মধ্যে সৃষ্ট কুয়ায় ২২ জুলাই ডুবে মারা গেছে নাহিয়ান মাহাদি নাফি নামের এক পর্যটক। ২৮ জুলাই সকালে সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে বালু তোলার কুয়ায় পড়ে ডুবে যায় আরেক পর্যটক।

সবশেষ ৩ আগস্ট গোসলে নেমে রক্তাক্ত জখম হয় আরেক পর্যটক। স্থানীয় লোকজন ও ট্যুরিস্ট পুলিশ এদেরকে আহত অবস্থায় উদ্ধার করলে প্রাণে বেঁচে যায়। সৈকতের জিরো পয়েন্ট এলাকা এখন জোয়ারের সময় পর্যটকদের সাঁতার কাটার জন্য সবচেয়ে বিপজ্জনক।

জানা গেছে, জিও ব্যাগ ও জিও টিউবের ফলে জোয়ারে প্রবলভাবে ঘুর্ণিস্রোত সৃষ্টি হয়।

জিও ব্যাগ, বাঁশ ও কনক্রিট পানির নিচে থাকে। যা পর্যটক দেখতে পায় না। যাতে আঘাতপ্রাপ্ত হয়ে মুহূর্তে আনন্দ ম্লান হয়ে যায়।

পারিবারিক ভাবে আসা বহু পর্যটক এমন তিক্ত অভিজ্ঞতা নিয়ে কুয়াকাটা থেকে ফিরেছেন। কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি ও বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য নাসির উদ্দিন বিপ্লব জানান, অপরিকল্পিতভাবে বীচ রক্ষার নামে জিও টিউব ও জিও ব্যাগ দেয়া হচ্ছে। সৈকত থেকে যে যার মতো করে বালু কাটছে। বাঁশ পোতা হচ্ছে আবার উঠানো হয়েছে। ফলে জিরো পয়েন্ট এখন জোয়ারের সময় পর্যটকদের গোসল করার জন্য অনিরাপদ।

কলাপাড়ার ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, সৈকতের রক্ষণাবেক্ষণ করতে তাঁরা সচেষ্ট রয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফ হোসেন জানান, সৈকত রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com