বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে ২ বন্ধুর মরদেহ উদ্ধার চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ ও মুক্তিপণ দাবি: বাবা ও সহযোগী গ্রেফতার বরিশালে অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫

রাজাপুরে পূর্ব শত্রুতার জেরে আগুন দিয়ে বাড়ি পুড়িয়ে দিয়ে দুর্বৃত্তরা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৮৯২ বার

ঝালকাঠীর রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামে বসতঘরে আগুন ও মালামাল লুটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্য মোসাম্মত খাদিজা আক্তার বাদী হয়ে রাজাপুর থানায় এ মামলা দায়ের করেন। আজ সোমবার (১৩) জুন দায়েরকৃত ওই মামলায় ৭ জনকে আসামী করা হয়।

আসামীরা হলেন- পুটিয়াখালী গ্রামের মোঃ ফিরোজ তালুকদার(৭০) ও তার দুই ছেলে আরিফ তালুকদার (২১),রাজিব তালুকদার (২৩) ও মৃত রসূল খানের ছেলে গনি খান(৩৫)। এছাড়াও অজ্ঞাত ২/৩ জনকে আসামী করা হয়। এজহার সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে ওই গ্রামের মৃত আঃ ছত্তার তালুকদারের মেয়ে খাদিজা আক্তারের পরিবারের সঙ্গে আসামীদের দীর্ঘদিন বিরোধ চলছে। এতে খাদিজার পরিবারের ক্ষতি করতে তারা উঠেপড়ে লাগে। সম্প্রতি খাদিজার দৃষ্টি প্রতিবন্ধী মা তাছলিমা বেগমের চিকিৎসার জন্য তিনি বরিশাল শহরে আসেন।

এ সময় খাদিজার ছোট ভাইও তার মায়ের সঙ্গে আসেন। এ সুযোগে ১১ জুন রাতে খাদিজার বসতঘর থেকে এলইডি টিভি, গ্যাস সিলিন্ডার ও চুলা, প্লাষ্টিক চেয়ার ও টেবিল, বিদেশী টর্চলাইট, চার্জার টেবিল, দামি শাড়ি ও স্বর্ণ অলংকারসহ প্রায় সাত লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং ঘরে থাকা অন্যান্য মালামাল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com