বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

পবিপ্রবি’র সাথে ইস্ট-ওয়েস্ট সিড ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৩০৫ বার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইস্ট-ওয়েস্ট সিড ইন্টারন্যাশনালের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। আজ রোববা (১৪ আগস্ট) সকাল ১১.৩০ মি: এ ভাইস-চ্যান্সেলর সচিবালয় সংলগ্ন কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত এর উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে ড. মোহাম্মদ কামরুল ইসলাম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এবং ইস্ট-ওয়েস্ট সিড ইন্টারন্যাশনালের পক্ষে কান্ট্রি ডিরেক্টর চুক্তিতে স্বাক্ষর করেন।

২০২১ সালের প্রথম দিকে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ফলাফল হিসেবে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

এই অংশীদারিত্বের মাধ্যমে চঝঞট মাস্টার্স স্তরের ছাত্র এবং শিক্ষকগণ উন্নত এবং টেকসই সবজি উৎপাদনের সামাজিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত বিষয়ে গবেষণা পরিচালনা করবেন ।

এই গবেষণা পরিচালনার জন্য ইস্ট-ওয়েস্ট সিড গবেশকদের মেধাবৃত্তি প্রদান করবে।

বিশ্ববিদ্যালয় এবং বেসরকারী খাতের মধ্যে এই সম্পৃক্ততা তরুণ কৃষিবিদদের সবজি চাষের ব্যাপারে প্রকৃত আগ্রহের উদ্রেক ঘটাবে।

গবেষণা লব্ধ ফলাফল, সবজি চাষীদের জন্য বিজ্ঞান ভিত্তিক সুপারিশ তৈরি করবে, যা বাংলাদেশের নলেজ ট্রান্সফার ইউনিটের মাধ্যমে কৃষক সম্প্রদায়ের কাছে পৌঁছে দেওয়া হবে। সভায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও ইস্ট-ওয়েস্ট সিড ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com