বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

উপ রেজিস্ট্রার পদে পদোন্নতি পেয়েছেন পাবনার সন্তান মো. আবদুল্লাহ আল মামুন

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ৩২৪ বার
খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ও পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সদস্য মো. আবদুল্লাহ আল মামুন উপ রেজিস্ট্রার (গ্রেড-৫) পদে পদোন্নতি পেয়েছেন।
পাবনার বিশিষ্ট ব্যক্তিত্ব মহিউদ্দিন ভুঁইয়ার তথ্যমতে, আবদুল্লাহ আল মামুন ১৯৮৬ সালের ৩১ ডিসেম্বর বৃহত্তর পাবনা জেলার শাহজাদপুর উপজেলার বিনোটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রমত্তা যমুনা নদীর করালগ্রাসে বিনোটিয়া গ্রামটি সম্পূর্ণরূপে নদীগর্ভে বিলীন হয়ে গেলে মামুনের বাবা আবদুল হামিদ বেড়া উপজেলার আমিনপুর থানার দুর্গাপুর গ্রামে এসে বসতি স্থাপন করেন। আবদুল্লাহ আল মামুনের মাতা সুফিয়া হামিদের পৈতৃক নিবাস এই দুর্গাপুর গ্রামে।
আবদুল্লাহ আল মামুন দুলাই উচ্চ বিদ্যালয়, সুজানগর থেকে ২০০১ সালে এসএসসি এবং সরকারি শহিদ বুলবুল কলেজ, পাবনা থেকে ২০০৩ সালে এইচএসসি পাস করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে ২০০৯ ও ২০১১ সালে যথাক্রমে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে কর্মরত অবস্থায় তিনি জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমি, ঢাকা থেকে ২০১৩ সালে পিজিডি ইন ডেভেলপমেন্ট প্ল্যানিং কোর্স এবং বাংলাদেশ ইনস্টিটিউট ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কোর্স সম্পন্ন করেন।
২০১১ সালের ১৩ মার্চ খুলনা বিশ্ববিদ্যালয়ে তিনি সেকশন অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন এবং ২০১৫ সালের ১৬ জুন সহকারী রেজিস্ট্রার পদে উন্নীত হন।
তার পদোন্নতিতে খুশি বৃহত্তর পাবনা জেলার গুণীজনেরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com