শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

পাবনায় নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ২১৮ বার

পাবনা জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসাবে যোগ দিচ্ছেন মোঃ আকবর আলী মুন্সী। 

বুধবার (৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বাক্ষরিত এক আদেশে তাকে নেত্রকোনা থেকে বদলি করা হয়।

নবাগত পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী বাগেরহাট জেলার বাসিন্দা। ২৪তম বিসিএস’র সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাষ্টার্স ডিগ্রী অর্জন করেছেন।

তিনি ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে এএসপি হিসেবে চাকরি জীবনে যোগদান করেন। পরে চাকরির সুবাদে তিনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও পুলিশ সদর দফতরে পরিবহন শাখায় কর্মরত ছিলেন। 

মোঃ আকবর আলী মুন্সী ১৯৭৯ সালে বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়বাড়িয়া গ্রামে জন্ম গ্রহণ করেন।

নবনিযুক্ত পুলিশ সুপার কে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা পোস্ট করেছেন পাবনার সকল উপজেলার সর্বস্তরের মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com