বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

যারা দেশের উন্নয়ন মেনে নিতে পারছে না তাঁরা দেশের শত্রু-মোঃ নুরুজ্জামান বিশ্বাস এমপি

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৪১২ বার
যারা দেশের উন্নয়ন মেনে নিতে পারছে না তাঁরা দেশের ভালো চায় না। তাঁরা দেশের শত্রু। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বদরবারে পরিচিতি করিয়েছেন।
আজ সোমবার পাবনার আটঘরিয়ায় ২০২২-২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বিশ্বাস উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি এসময় আরও বলেন কৃষি ক্ষেত্রে সাফল্যের কথা তুলে ধরে বলেন, সরকার প্রতিনিয়ত কৃষকের উন্নয়নের জন্য কৃষি বিজ্ঞানিদের কাজ করানো হচ্ছে।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম, আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসুর সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্যদেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজীব আল মারুফ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল।
এই কর্মসূচির আওতায় ৫ টি ইউনিয়ন ও পৌরসভার ৯৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ এমওপি সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com