বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

পাবনার বেড়ায় টিউলিন ইন্ডাস্ট্রিজে ভয়াবহ অগ্নিকান্ড

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৮১ বার
পাবনার বেড়া উপজেলার প্রত্যন্ত কৈটোলা ইউনিয়নের মানিকনগর শেখপাড়া ঈদগা মাঠ এলাকায় অবস্থিত টিউলিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি রপ্তানীমুলক প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে। রবিবার রাত পৌনে ৮টার দিকে বৈদুত্যিক শট সার্কিট থেকে আগুনের সুত্র পাত হয় বলে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার জানিয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পৌনে ৮টার দিকে বিদুতের শট সার্কিট থেকে বেড়া মডেল থানাধীন কৈটোলা ইউনিয়নের মানিকনগর শেখপাড়া ঈদগা মাঠ এলাকায় অবস্থিত টিউলিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে।
পরে উক্ত প্রতিষ্ঠানের সিকিউরিটি মোঃ মোকসেদ মন্ডল টের পেয়ে চিৎকার দিলে স্থানীয় লোকজন ফ্যাক্টরীতে আগুন দেখে আশপাশের লোকজন দ্রæত ঘটনাস্থলে চলে আসে এবং  বিদ্যুতের মেইন লাইন বন্ধ করে দেয়।
তাৎক্ষণিক ফায়ার সার্ভিস ও পুলিশকে ফোন দিলে বেড়া মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের মোট ০৪ টি  টিম দ্রুত ঘটনাস্থলে  পৌঁছে প্রায় তিন ঘন্টা চেষ্টা করে রাত অনুমান ১০টার আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতির পরিমান অনুমান প্রায় বিশ  লক্ষ টাকা বলে জানা গেছে। টিউলিন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিক মোঃ মেহেদী হাসান জুলিয়াস সরদার জানান, বৈদ্যুতিক লাইনে কোন সমস্যা ছিলনা। কেন এমনটি ঘটল তা রহস্যজনক। বর্তমানে আগুন নিয়ন্ত্রনে এসেছে।
এই প্রতিষ্ঠানে পাট খড়ি পুড়িয়ে চক পাউডারসহ বিভিন্ন ধরণের পাউডার তৈরি করে চীন, জাপানসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে বলে পুলিশ জানায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com