বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

ফায়ার সার্ভিসের নিহত ও নিখোঁজ ১২ জন কর্মীর নাম প্রকাশ

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৫৫ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত ও নিখোঁজ ১২ জন কর্মীর নাম প্রকাশ করেছে।

রোববার (০৫ জুন) সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর থেকে তাদের নাম প্রকাশ করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা মো. শাজাহান সিকদার জানান, এই ঘটনায় এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ জন কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাদের মধ্যে আট জনের পরিচয় শনাক্ত করা গেছে। বাকি নিখোঁজ চার জনের মধ্যে উদ্ধারকৃত মরদেহ কার তা শনাক্ত করার চেষ্টা চলছে। এদিকে এখনও ১২ জন কর্মী নিখোঁজ আছেন।

সীতাকুণ্ড অগ্নিদুর্ঘটনায় ফায়ার সার্ভিসের নিহত ও নিখোঁজ কর্মীদের নামের তালিকা:

নিহত আট ফায়ার সার্ভিস কর্মী-কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. রানা মিয়া। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়।

কুমিরা ফায়ার স্টেশনের নার্সিং অ্যাটেনডেন্ট মনিরুজ্জামান। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। (নিহত)। কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আলাউদ্দিন। তার বাড়ি নোয়াখালী জেলায়। কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. শাকিল তরফদার।

কুমিরা ফায়ার স্টেশনের লিডার মিঠু দেওয়ান। তার গ্রামের বাড়ি রাঙামাটি জেলায়। সীতাকুণ্ড ফায়ার স্টেশনের লিডার নিপন চাকমা। তার গ্রামের বাড়ি রাঙামাটি জেলা।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রমজানুল ইসলাম। তার গ্রামের বাড়ি শেরপুর জেলায়। সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার সালাউদ্দিন কাদের চৌধুরী। তার গ্রামের বাড়ি ফেনী জেলায়।

নিখোঁজ রয়েছেন চার জন তারা হলেন- কুমিরা ফায়ার স্টেশনের লিডার মো. ইমরান হোসেন মজুমদার।

তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার শফিউল ইসলাম। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. রবিউল ইসলাম। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। সীতাকুণ্ড ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার ফরিদুজ্জামান। তার গ্রামের বাড়ি রংপুর জেলায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com