শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

কুয়াকাটায় দেখা মিলেছে জালে পেঁচানো জীবিত কাছিম

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া
  • আপডেট টাইম : রবিবার, ২২ মে, ২০২২
  • ২৪৯ বার

পর্যটন কেন্দ্র কুয়াকাটার গঙ্গামতি সৈকতের সানরাইজ পয়েন্টে এবার দেখা মিলেছে জালে পেঁচানো প্রায় ৪০ কেজি ওজনের জীবিত কাছিম।

শনিবার সকাল আটটার দিকে সাগরে ভাটার টানে এটি বালুচরে আটকে পড়ে। খবর পেয়ে ব্লু-গার্ড সদস্যরা জালে পেঁচানো অবস্থায় সমুদ্রিক কাছিমটি উদ্ধার করে।

এ নিয়ে দুই দিনের ব্যবধানে এ প্রজাতির দুটি কাছিম ভেসে এলো। যার একটি ছিলো মৃত।

ব্লু-গার্ড সদস্য পান্না মিয়া বলেন, মোটা সবুজ ও বড় ফাঁসের জালে কাছিমটি পেঁচানো ছিলো। এসব জাল সাধারণত গভীর সমুদ্রে ফিসিং ট্রলিতে ব্যবহার করা হয়। দীর্ঘক্ষণ জালে পেঁচানো থাকায় কাছিমটির পেটের নিচের অংশ, পাখা ও পায়ে কিছুটা ক্ষত সৃষ্টি হয়েছে।

ইউএস এইড এর অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিস এর ইকোফিস-২ এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, এটি গ্রীণ সী টার্টেল (সামুদ্রিক সবুজ কাছিম)।

এ কাছিমেরা সাধারনত ওজনে ৩০০ কেজির বেশি হয়ে থাকে। প্রায় ১০০ বছর পর্যন্ত জীবিত অবস্থায় থাকতে পারে। ২৫ বছর বয়স হতে প্রতি ২/৪ বছর পরপর তারা ডিম পারে।

তাদের পাঁচ ফুট লম্বা মসৃন খোলস দেখতে অনেকটা অশ্রুবিন্দুর মত। সবুজ কাছিম অন্য যে কোন সামুদ্রিক কাছিমের তুলনায় অনেক বেশি সময় পানির নিচে ডুব দিয়ে থাকতে পারে। এরা সাধারনত উপকূলীয় এলাকায় বসবাস করে থাকে।

উদ্ধারকৃত জীবিত কাছিমটিকে প্রাথমিক চিকিৎসা শেষে সাগরে অবমুক্ত করা হয়েছে। তবে গত দুদিন আগে রাবনাবাদ চ্যানেলে আরো একটি ৩৫ কেজি ওজনের একই প্রজাতির মৃত কাছিম ভেসে আসে বলে এই গবেষক জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com