বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

জননেত্রী শেখ হাসিনার অবদানে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর বিপ্লব ঘটেছে- নুরুজ্জামান বিশ্বাস এমপি

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২৫২ বার

বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার অবদানে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর বিপ্লব ঘটেছে।

তিনি ডিজিটাল শিক্ষা ব্যবস্থার মান উনন্নয়নে বহুতল ভবন নির্মানের পাশাপাশি, শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনসহ নানা কর্মসূচীর বাস্তবায়ন করেছেন।

সোমবার পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী কয়রাবাড়ী কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তীতে সুবর্ণজয়ন্তী বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধনকালে  প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনের (আটঘরিয়া-ঈশ্বরদী) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ নুরুজ্জামান বিশ্বাস উপরোক্ত কথাগুলো বলেন। তিনি এসময় ঐতিহ্যবাহী কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বহুতল ভবন নির্মাণ করার বিষয়ে গুরুত্বসহকারে বিবেচনা করবেন বলে জানান। তিনি বিদ্যালয়টির সুবর্ণজয়ন্তীতে শুভ কামনা জানান।

সোমবার সারাদিন ব্যাপী বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিযোগীতা প্রধান অতিথি হিসাবে উপসিব শুভ উদ্বোধন করেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ নুরুজ্জামান বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু, আটঘরিয়া পৌরসভার মেয়র মোঃ শহিদুল ইসলাম রতন, আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, এমপি পুত্র ও যুবলীগ নেতা মোঃ তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা মাধ্যসিব শিক্ষা অফিসার এস.এম শাহজাহান আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার শিপ্রারানী মন্ডল।

ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুল মালেক বাদশার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় ও আমন্ত্রণে বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলা, ইউপি সদস্য মোঃ মোক্তার হোসেন ৬২ টি ইভেন্টে বিদ্যালয়ের প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী অংশনেয়। ক্রীড়া পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মোঃ মানিক উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com