শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

ঝালকাঠি পলিটেকনিকের অধ্যক্ষের দায়িত্বে রিয়াজুল ইসলাম

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪৩ বার

ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষের দায়িত্ব পেলেন প্রতিষ্ঠানের পরিচালক রিয়াজুল ইসলাম বাচ্চু।

শুক্রবার ২৫ ফেব্রুয়ারী বিকেলে পলিটেকনিকের পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (বিএম) মো. সুলতান হোসেন তালুকদার।

সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রশিদ চোকদার, পরিচালনা কমিটির সদস্য সচিব প্রকৌশলী বিশ্বজিৎ পাল, সদস্য প্রকৌশলী মো. শামীম ফকির, প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, প্রকৌশলী মনিন্দ্র নাথ, সিভিল ডিপার্টমেন্ট এর প্রশিক্ষক প্রকৌশলী এইচ এম গিয়াস উদ্দিন, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর প্রশিক্ষক প্রকৌশলী মো. নাজমুল হাসান প্রমুখ।

উল্লেখ্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ হজ্ব পালনের জন্য ছুটি নেয়ায় সভায় সর্বসম্মতিক্রমে ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব রিয়াজুল ইসলাম বাচ্চুকে প্রদান করা হয়েছে।

রিয়াজুল ইসলাম বাচ্চু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বি,কম (অনার্স), এমকম (ব্যবস্থাপনা) কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যে এসিসিএ এর উপর পড়াশুনা করে ডিগ্রি অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com