শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

শারীরিক ও মানসিক সুস্থতা থাকতে হলে নিয়মিত ব্যায়াম করা উচিত- এমপি শাওন

মো. ফরিদ উদ্দীন, ভোলা
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৮ বার

‘একটি সুন্দর বাড়ি গড়ার চেয়ে একটি সুস্থ দেহ গড়া অধিক জরুরী। কারন দিন শেষে আপনি দেহের মধ্যেই ঘুমান’ শ্লোগানে লালমোহন জিম ক্লাবের সদস্যদের সুস্বাস্থ্যের অধিকারী ও জিম ক্লাবকে গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার সকালে লালমোহন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের জিম ক্লাবের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, সুস্থ দেহ সুন্দর মন এই প্রবাদটি সবসময় সত্য বলে প্রমানিত হয়েছে।

 

একজন মানুষের সুস্থ থাকাটা সবচেয়ে বেশি জরুরী। তাই সুস্থ থাকতে হলে সকলকে নিয়মিত ব্যায়াম করা উচিত। মানুষের মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার উপর নির্ভর করে।

 

শরীর সুস্থ না থাকলে কোন কাজই ভালো লাগে না। মানসিক স্বাস্থ্য আমাদের দেহ ও মনের ভারসাম্য রক্ষায় সহায়তা করে। শারীরিক ও মানসিক সুস্থতা থাকতে হলে ব্যায়ামের বিকল্প নেই।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, আশ্রাফ নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কামরুল, পৌরসভার কাউন্সিলর, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, জিমক্লাবের সদস্যসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com