বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

খাগড়াছড়ি থেকে বিদেশী পিস্তলসহ আটক ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭১ বার

খাগড়াছড়ি জেলার রামগড় এলাকা থেকে ১ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি সহ ৪ মামলার আসামী সন্ত্রাসী আব্দুর রহিম@মুরগী মিলন এবং তার সহযোগীকে আটক করেছে র‍্যাব।

গত ২৪ ফেব্রুয়ারি রাতে র‍্যাব-৭, চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার রামগড় এলাকায় অভিযান চালিয়ে ১ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি উদ্ধারসহ ২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আব্দুর রহিম মিলন (২৭), পিতা- আবু তাহের, সাং- আনন্দপাড়া, থানা- রামগড়, জেলা- খাগড়াছড়ি এবং মোঃ- আমানুল হক সোহেল@সোহেল (২৮), পিতা- মৃত এবাদুল হক, সাং- মাস্টার পাড়া, থানা- রামগড়, জেলা- খাগড়াছড়ি বলে জানা যায়।

আসামী মোঃ আব্দুর রহিম মিলন (২৭) এর বিরুদ্ধে খাগড়াছড়ি জেলার রামগড় থানায় ৩ টি এবং মানিকছড়ি থানা ১ টি মামলাসহ মোট ৪ টি মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com