মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

যুদ্ধবিমান বিধ্বস্ত: ৭ম শ্রেণির ছাত্র সামিউলের দাফন সম্পন্ন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২২১ বার
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী সামিউল করিমের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল স্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন ও খন্তাখালি দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহ-সুপার হাফেজ মাওলানা আব্দুল জব্বার।

জানাজা নামাজে বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা আসাদুজ্জামান মুক্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নামাজের আগে ছেলের জন্য দোয়া চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত সামিউলের বাবা রেজাউল করিম শামীম। জানাজা শেষে সামিউলের নানার বাড়ি দেশখাগকাটা গ্রামের নানা বাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সামিউল করিম সামীরের পৈতৃক নিবাস ছিল মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের রুকুন্দি গ্রামে। তবে নদীভাঙনে তার বাড়ি বিলীন হয়ে যাওয়ায় পরিবারটি রাজধানীর উত্তরায় বসবাস করছিল। সামিউলের বাবা রেজাউল করিম শামীম একজন ব্যবসায়ী এবং মা রেশমা বেগম মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। সামিউল এক ভাই ও এক বোনের মধ্যে ছোট। সে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সামিউল করিম সামীরের নানা প্রয়াত মোস্তফা কামাল ছিলেন চাঁনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

সামিউলের স্বজন আবু জাহের মাল বলেন, আমরা সামিউলকে যেভাবে হারিয়েছি আর যেন কাউকে এভাবে হারাতে না হয়। সরকারের কাছে আবেদন জনবসতিপূর্ণ জায়গায় এভাবে প্রশিক্ষণ বিমান চালানো অন্যায়। আমাদের সবচেয়ে আদরের মানুষটিকে আজ হারালাম।

এদিকে ছোট্ট সামিউলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার অকাল মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার ও স্বজনরা। আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব-সহপাঠী ও শোকাহত এলাকাবাসী অশ্রুসিক্ত নয়নে তার রুহের মাগফিরাত কামনা করে শেষ বিদায় জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com