শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

বরিশালে বজ্রপাতে ট্রাক্টর চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার

জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় আকস্মিক বজ্রপাতে চালক জুয়েল হাওলাদার (২৫) মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামে।

মৃত জুয়েল হাওলাদার ওই গ্রামের আবদুল মজিদ হাওলাদারের ছেলে। মৃত জুয়েলদের প্রতিবেশী অপু জানান, দুপুরে হঠাত করে বৃষ্টি শুরু হয়। এসময় জুয়েল নিজের ট্রাক্টর দিয়ে অন্যের জমি চাষ করছিলেন। একপর্যায়ে আকস্মিক বজ্রপাতে জুয়েল ট্রাক্টর থেকে ছিটকে পরে যায়।

পরবর্তীতে চলন্ত ট্রাক্টরটি পাশের রাস্তায় গিয়ে স্বজোরে ধাক্কা লাগার পর স্থানীয়দের সন্দেহ হয়। এরপর এলাকাবাসী জমির মধ্যে গিয়ে জুয়েলকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com