বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

যেকোনো দিন’ ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯০ বার

ইউক্রেন ইস্যুতে বিশ্ব রাজনীতিতে চলমান উত্তেজনার মধ্যেই ওয়াশিংটন সতর্ক বার্তা জানিয়েছে, রাশিয়া ‘যেকোনো দিন’ ইউক্রেনে হামলা চালাতে পারে।

এমন উত্তেজনার মধ্যেই বিশ্বের প্রধান শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট ফোনে কথা বলবেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনে রুশ আগ্রাসনের ‘সুস্পষ্ট সম্ভাবনা’ সম্পর্কে যুক্তরাষ্ট্র শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সতর্ক করে দিয়ে বলেছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সব আমেরিকানকে ইউক্রেন ছাড়তে হবে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (১৪ ফেব্রুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু ইউক্রেন ইস্যুতে পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে উল্লেখ করে সেই বৈঠক এগিয়ে আনা হয়েছে। স্থানীয় সময় শনিবার (১২ ফেব্রুয়ারি) এই দুই নেতার মধ্যে ফোনালাপ হওয়ার কথা রয়েছে।

এই আলোচনা সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, রাশিয়া যদি কূটনীতিভাবে সংলাপের মাধ্যমে সত্যিকার অর্থেই নিজেদের তৈরি করা এই সংকট সমাধানে আগ্রহী হয়, তাহলে আমরা তা করতে প্রস্তুত।

আলোচনার আগেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড তাদের নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেন ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ব্রিটেন, জাপান, লাটভিয়া ও নরওয়ে তাদের নাগরিকদের ইউক্রেন ছাড়ার জন্য বলেছে। ইসরায়েল জানিয়েছে, তারা দূতাবাসের কর্মী ও স্বজনদের দ্রুত সরিয়ে নিচ্ছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও কিয়েভে তাদের দূতাবাস খালি করতে যাচ্ছে। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, স্টেট ডিপার্টমেন্ট স্থানীয় সময় শনিবার সকালে ঘোষণা করবে যে, ইউক্রেনে রাশিয়া হামলা চালানোর আগেই কিয়েভ দূতাবাসের সমস্ত মার্কিন কর্মীকে চলে আসতে হবে।

এর আগে স্টেট ডিপার্টমেন্ট কিয়েভে মার্কিন দূতাবাসের কর্মীদের পরিবারকে চলে যাওয়ার নির্দেশ দেয়।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্ট তার মিত্রদের বলেছেন, ইউক্রেনে হামলা চালানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রুশ প্রেসিডেন্ট। তবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলছেন, হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমন কিছু তাদের নজরে আসেনি।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, রাশিয়া যেভাবে তার সৈন্য সমাগম করেছে এতে বোঝা যাচ্ছে, দ্রুত সময়ের মধ্যে তারা হামলা করতে পারে। যেকোনো সময় এই আক্রমণ হতে পারে।

তিনি আরও বলেন, ঠিক কবে হামলা হতে পারে, সেটা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা বলতে পারি, অলিম্পিক শেষ হওয়ার আগেই রাশিয়ার সামরিক বাহিনী এই হামলা চালাতে পারে। চীনে শীতকালীন অলিম্পিক শেষ হবে ২০ ফেব্রুয়ারি।

ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন নেতাদের জো বাইডেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন ভ্লাদিমির পুতিন। আগামী কয়েক দিনের মধ্যে এই হামলা হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com