শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

স্বস্তির দাশপাড়া মাঠ

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২২ বার

দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে মুখরিত থাকে এই জায়গাটি। দুইপাশে ফসলি জমি, মাঝখান দিয়ে আঁকাবাকা সরু পথ। চোখ যতদূর যায়, সবুজ-সোনালী ফসলে আবৃত। বলছি দাশপাড়া মাঠের কথা।

পাবনা জেলার আটঘরিয়ার চৌকিবাড়ি (কাজিরবাজার) থেকে আমিরপুর (পাঞ্জাবনগর) পর্যন্ত প্রায় সাত’শ মিটার পাকা সড়ক এবং এর দুই পাশ দিয়ে বিস্তৃত ফসলি মাঠ। এই অংশটুকু যে কারোরই নজর কাড়ে। কৃষকেরা ঘর্মাক্ত দেহে ছায়ায় বসে দখিনা পবন গায়ে মাখে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাকিল হোসেন বলেন, ছুটিতে বাড়ি আসলে এইখানেই বেশি সময় কাটাই। মনোরম পরিবেশ, মনের প্রশান্তি হয় এখানে আসলে।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কৃষকদের আনাগোনা শুরু হলেও আশপাশের এলাকার তরুণ, কিশোরদের দেখা মিলে বিকেলে। বন্ধুদের সাথে আড্ডা, হাটাহাটি, ভিডিও ধারণ সবকিছুর জন্য এক সুন্দর মুহুর্ত পাওয়া যায় গোধুলী লগ্নে।
তবে, এই মাঠের নামটাই জানেন না অনেকে। বেশিরভাগ মানুষের কাছে এটি চৌকিবাড়ি মাঠ বলেই পরিচিত। রাজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আবদুল মমিন রচিত “অতিতান্ত -বর্তমান গোপালপুর ও এর সংস্কৃতি”  বইয়ে এ মাঠের বর্ণনা রয়েছে।
এখানে আগত দর্শনার্থীরা বলেন, প্রকৃতির এমন সৌন্দর্য সচরাচর দেখা যায় না। তাই এরকমই যেন সবসময় থাকে সেদিকে নজর দেওয়া দরকার।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুরাদ হোসেন বলেন, প্রকৃতি থেকে আমরা সবই পাই। বৃক্ষ যেমন আমাদের আহার যোগায়, ছায়া দেয়, বাসস্থান দেয়, ঠিক তেমনি গাছ এবং প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। প্রকৃতিকে রক্ষা করা মানেই নিজেকে রক্ষা করা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com