শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে যুবককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় অভিযোগ টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন

চুলের ডিজাইন দেখে ক্ষিপ্ত হয়ে মেরে ন্যাড়া করে দিলো কিশোরকে

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯০ বার

ঝালকাঠির নলছিটি উপজেলার আমিরাবাদ বাজার এলাকায় টিকটকের জন্য ডিজাইন করে মাথার চুল কাটানোয় ১৩ বছর বয়সী সপ্তম শ্রেনীর ছাত্রের মাথা ন্যাড়া করে মারধর করেছে স্থানীয় মোমাম্মদ হায়দার হাওলাদার (৬০)।

ঘটনাটি সোমবার বেলা ১১টার দিকে ঘটলেও বিকেলে নলছিটি থানায় লিখিত অভিযোগ দিয়েছে কিশোর ছেলেটির বাবা ইজিবাইক চালক মোহাম্মদ ফারুক হাওলাদার।

অভিযোগে তিনি লিখেছেন, সোমবার সকালে তার ১৩ বছর বয়সী কিশোর ছেলে হৃদয় হাওলাদার সেলুনে চুল কাটানোর জন্য মগড় ইউনিয়নের আমিরাবাদ বাজারে অমলের সেলুনে যায়। সেখানে সে চুলে ফ্যাশন করে কাটিং দেয়।

চুলের কাটিং দেখে ক্ষিপ্ত হন সেলুনে উপস্থিত হায়দার হাওলাদার। পরে সেলুনের ইলেকট্রিক যন্ত্রদিয়ে তিনি হৃদয়ের মাথা ন্যাড়া করে দেন। এঘটনায় হৃদয় প্রতিবাদ করলে হায়দার হাওলাদার তাকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেন।

হৃদয়ের ফারুক হাওলাদার বলেন, ‘আমার ছেলের চুলের কাটিং ভালো না লাগলে তিনি আমার কাছে জানাতে পারতেন। কিন্তু হায়দার হওলাদার নিজেই আমার ছেলের মাথা ন্যাড়া করে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেন। আমি এর বিচার চাই।’

অভিযুক্ত হায়দার হাওলাদার বলেন, ‘কিশোর ছেলেটি উগ্র স্টাইলে চুল কাটানোয় মাথা ন্যাড়া করে দিয়ে একটু শাসন করেছি। ছেলেপেলেদের একটু শাসন না করলে ওরা নষ্ট হয়ে যাবে।’

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহিন বলেন, ‘এ ঘটনা প্রমাণিত হলে সঠিক বিচার করা হবে।’

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com