মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫তলা নতুন ভবন নির্মাণ কাজ শুরু

মোহাম্মাদ সাইফল আলম, ময়মনসিংহ
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩৪৭ বার

ময়মনসিংহের গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫তলা ভিত বিশিষ্ট একাডেমিক কাম-ওয়ার্কশপ নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।

আজ রবিবার (৩০ জানুয়ারী) দুপুরে এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।

নির্মাণ কাজটি বাস্তবায়ন করছে কারিগরি শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ময়মনসিংহ। ৭ কোটি ৩১ লাখ ৫৭ হাজার ৮৫০ টাকা ব্যয়ে এই ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করবে ময়মনসিংহের ঠিকাদারী প্রতিষ্ঠান দেওয়ান এন্ড তাজ (জেভি)।

ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকলীগের সদস্য তানজীর আহমেদ রাজীব, গৌরীপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com