শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে ছাত্র সমাবেশ ও মিছিল

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২৬৪ বার
ফাইল ফটো

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় অশ্বিনী কুমার হল চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করে বরিশাল মহানগর শাখা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সহ সভাপতি হাফিজুর রহমান রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলার আহবায়ক প্রকৌশলী ইমরান হাবীব রুমন, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ মনীষা চক্রবর্তী, বরিশাল জেলার সাবেক সাধারণ সম্পাদক বদরুদ্দোজা সৈকত, বরিশাল মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ,দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার, ১৭ নং ওয়ার্ড শাখার আহবায়ক লামিয়া সাইমন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৮৪ সালে ২১ জানুয়ারি  স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নিগর্ভ থেকে জন্ম নেয়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত আপোষহীনভাবে ছাত্রদের অধিকারের পক্ষে লড়াকু সৈনিকের ভূমিকা পালন করে চলছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র বিভিন্ন  আন্দোলনের পাশাপাশি শোষণ মুক্তির সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনে সম্মুখ যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করছে।

সম্প্রতি নিরাপদ সড়ক, হাফ পাশ, বেতন ফি মওকুফের আন্দোলনসহ করোনাকালীণ সময়েও কর্মীরা যোদ্ধার ন্যায় প্রতিকূল পরিবেশ মোকাবিলা করেছে।বক্তারা শাবিপ্রবির আন্দোলনকারী ছাত্রদের ওপর ছাত্র লীগ ও পেটোয়া পুলিশ বাহিনীর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন।

নেতৃবৃন্দ অবিলম্বে উপাচার্য ফরিদ উদ্দিনের অপসারণের দাবি মেনে নেয়ার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।সমাবেশ শেষে একটি মিছিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com