বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পাবনার ১৪ ইউপিতে নৌকার ভরাডুবি 

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ২২৭ বার
চতুর্থ দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার ১৮টি ইউনিয়নের মধ্যে ১৪টিতে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। তবে আটঘরিয়া পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম রতন জয়ী হয়েছেন।

সদর উপজেলার ৯টি ইউনিয়নেই নৌকার প্রার্থী পরাজিত হয়েছেন।

 

আটঘরিয়া উপজেলার ৫ ইউনিয়নের দুটিতে নৌকার প্রার্থী জয় পেয়েছেন। সেখানে তিনটিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।

ভাঙ্গুড়া উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে দুটিতে নৌকা ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।

রোববার রাতে পাওয়া বেসরকারি ফলাফলে দেখা গেছে, পাবনা সদর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে যারা বিজয়ী হয়েছেন তারা সবাই স্বতন্ত্র প্রার্থী।

 

সেখানে আওয়ামী লীগের নৌকা প্রতীকের কেউ জেতেননি।

তবে জয়ী প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র পরিচয়ে আওয়ামী লীগের নেতা রয়েছেন ৫ জন। অন্য চার ইউপিতে স্বতন্ত্র পরিচয়ে জিতেছেন বিএনপি-জামায়াত সমর্থিত চার প্রার্থী।

 

বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন হেমায়েতপুর ইউনিয়নে জামায়াত সমর্থিত জাহাঙ্গীর আলম, দাপুনিয়া ইউনিয়নে বিএনপির ওমর ফারুক ও আতাইকুলা ইউনিয়নে বিএনপির শওকত হোসেন।

মালিগাছা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মন্তাজ আলী জিতেছেন। সাদুল্লাহপুরে বিজয়ী হয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম মোল্লা।

 

স্বতন্ত্র পরিচয়ে বিজয়ীদের মধ্যে মালঞ্চি ইউনিয়নের কবির হোসেন কটা বাবু, গয়েশপুরের মোতাহার হোসেন মুতাই, চরতারাপুর ইউনিয়নের সিদ্দিকুর রহমান খান সিদ্দিক ও দোগাছি ইউনিয়নের আলী হাসান স্থানীয় আওয়ামী লীগের নেতা। দলের মনোনয়ন না পেয়ে তারা বিদ্রোহী হিসেবে নির্বাচনে অংশ নেন।

ভাঙ্গুড়া উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে দুটিতে নৌকার প্রার্থী ও দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের প্রার্থী হেদায়েতুল হক ও অষ্টমনিষা ইউনিয়নে সুলতানা জাহান বকুল নৌকা প্রতীকে জিতেছেন।

 

বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর মধ্যে রয়েছেন খানমরিচ ইউনিয়নে মনোয়ারুল ইসলাম মিঠু ও দিলপাশার ইউনিয়নে আব্দুল হান্নান।

আটঘরিয়া উপজেলার ৫টি ইউনিয়নে দুটিতে নৌকা প্রতীকের প্রার্থী জিতেছেন। সেখানে তিনজন স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

 

নৌকা প্রতীকে দেবোত্তর ইউনিয়নে মোহাইমেন হোসেন চঞ্চল ও চাঁদভা ইউনিয়নে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম কামাল জয় পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে জিতেছেন মাজপাড়া ইউনিয়নে বিএনপি নেতা ফারুক হোসেন।

 

এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ নেতা আলাল উদ্দিন সরদার একদন্ত ইউনিয়নে ও আব্দুল মালেক সরকার লক্ষ্মীপুর ইউনিয়নে জয়ী হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com