শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

চারটি ট্রলারে দেরশ যাত্রী উদ্ধার করেছে কাউন্সিলর সাগর

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ২৫৪ বার
রাত তখন তিনটা ৫০ মিনিট, নদীর তীরের মানুষের হৈচৈ শুনে ঘর থেকে বের হয় ঝালকাঠি পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবির সাগর।
ঘটনার বর্ননা দিয়ে আনন্দবার্তাকে বলেন, ‘আগুন আগুন বলে নদীর তীরবর্তী বাসিন্দাদের চিৎকার শুনে ঘর থেকে বের হই। বের হয়েই দেখি দক্ষিণ দিকের আকাশ লাল, নদীর মধ্যে  দাউদাউ করে জ্বলছে একটি লঞ্চ। তখন বুঝতে পারি যাত্রীবাহী লঞ্চে আগুন লেগেছে।
দ্রুত ছোটাছুটি করে এলাকার ছোটো ভাইব্রাদারদের ডাকি, একে একে এলাকার ২৪ জন আমার কর্মী বের হয়। ওদেরকে নিয়ে ৪ টা ট্রলার ঠিক করি তারপর আস্তে আস্তে লঞ্চের দিকে আগাই, আগুনের তাপে তখন লঞ্চের কাছে যেতে পারছিলাম না।
কিন্তু লঞ্চ থেকে অনেক যাত্রী নদীতে ঝাপিয়ে পরে ট্রলারের দিকে সাঁতরে আসে। আমরা ৪ টি ট্রলারে তাদেরকে একে একে তুলতে থাকি।
পর্যায়ক্রমে দেরশো যাত্রীকে কিনারায় নিয়ে আসি। এর পর রাত সারে চারটা নাগাদ ফায়ারসার্ভিসের উদ্ধার কর্মীরা আসলে তাদেরকে লোকবল এবং ট্রলার দিয়ে সহযোগীতা করে আরো যাত্রী এবং তিনটি মরদেহ উদ্ধার করি।
সূর্য উঠার পরে পুলিশ রেডক্রিসেন্ট সোসাইটির কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়। ততক্ষনে আগুনে পুড়ে যায় শতাধিক যাত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com