বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৮ বিদ্রোহী প্রার্থীসহ ১০ জনকে আ.লীগ ও যুবলীগ থেকে বহিষ্কার

মো. জিল্লুর রহমান রানা, পাবনা
  • আপডেট টাইম : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৪৭ বার

পাবনার আটঘরিয়ায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া ৮ জন ও দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় ১০ জনকে আওয়ামী লীগ ও যুবলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

বুধবার উপজেলা আওয়ামী লীগ এবং যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়। তাদের আওয়ামী লীগ ও যুবলীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দলীয় পদ ও সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করেছে বলে নিশ্চিত করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক মো. মোহাঈম্মীন হোসেন চঞ্চল এবং উপজেলা যুবলীগের সভাপতি মো. আজিজুল গাফ্ফার ও সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু।

 

আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. হেলাল উদ্দিন খান আজকের পত্রিকাকে বলেন, আসছে ২৬ ডিসেম্বর উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী না হওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছিল।

 

পাশাপাশি যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার জন্য ৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল।

 

কিন্তু তা অনেকেই মেনে নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আবার অনেকেই নেননি। যারা নিয়েছে তাদের দলীয়ভাবে শুভেচ্ছা জানানো হয়েছে। আরা যারা নেননি এ রকম ৮ জন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীরা হলেন- পাবনা জেলা আওয়ামী লীগের সদস্য মেয়র প্রার্থী মো. ইশারত আলী, পৌর আওয়ামী লীগের সদস্য মেয়র প্রার্থী আশরাফুজ্জামান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও চাঁদভা ইউনিয়ন চেয়ারম্যান বিদ্রোহী প্রার্থী মো. কামরুজ্জামান টটুল, দেবোত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ, জেলা কৃষক লীগের সদস্য বিদ্রোহী প্রার্থী কে. এম শাহীন, একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী মো. লিয়াকত হোসেন আলাল সরদার, একদন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য ও বিদ্রোহী প্রার্থী মো. রেজাউল করিম মুকুল, লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিদ্রোহী প্রার্থী মো. হাবিবুল্লাহ মোল্লা।

 

এছাড়া দলীয় প্রার্থীদের বিপক্ষে অবস্থান নেওয়ায় দেবোত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রজব আলী, কার্য করী সদস্সয মো. খোরশেদ আলম, ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মুরশেদ আলী খান, চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসিনুর রহমান লিটনসহ দেবোত্তর ইউনিয়ন আওয়ামী যুব লীগের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com