মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

৪-১ গোলে ব্রাজিলের জয়

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৫১ বার

খেলার মাত্র অষ্টম মিনিটেই ভিনিসিয়ুস জুনিয়রের গোলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এগিয়ে গেল ব্রাজিল। এর মিনিট চারেক পরেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ালেন নেইমার জুনিয়র।

খেলার ৩০ মিনিট পূর্ণ হওয়ার আগে জাল কাঁপালেন রিচার্লিসনও। এর কিছুক্ষণ পরে ব্যবধান আরও বাড়ালেন লুকাস পাকেতা।

২০০২ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ স্টেডিয়াম ৯৭৪-এ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছে ব্রাজিল। ইনজুরি কাটিয়ে এই ম্যাচ দিয়ে ব্রাজিলের একাদশে ফিরেছেন নেইমার জুনিয়র। তবে ফিরতে পারেননি আলেক্স সান্দ্রো।

খেলার মাত্র অষ্টম মিনিটে ডান দিক থেকে বল নিয়ে ভিনিসিয়ুসের দিকে ব্যাক ক্রস দেন রাফিনিয়া। বল নিয়ন্ত্রণে নিয়ে দেখেশুনে বল জালের ঠিকানায় পাঠিয়ে দেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। এটাই বিশ্বকাপে তার (৩ ম্যাচে) প্রথম গোল।

এর মিনিট তিনেক পরেই দ. কোরিয়ার ডি বক্সে ফাউলের শিকার হলেন রিচার্লিসন। এবার পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করলেন নেইমার। আর মাত্র একটি গোল করলেই ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলের (৭৭) রেকর্ডে পেলেকে ছুঁয়ে ফেলবেন পিএসজির তারকা ফরোয়ার্ড।

খেলার ২৯তম মিনিটে রিচার্লিসনের ম্যাজিক। এবার প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে মার্কুইনোসের কাছে বল দিলেন তিনি। মার্কুইনোস আবার পাঠিয়ে দিলেন থিয়াগো সিলভার কাছে। ব্রাজিলিয়ান অধিনায়ক সেই বল পাস করলেন রিচার্লিসনকে; যিনি নিখুঁত শটে বল জালে জড়িয়ে দিলেন।

এর মাত্র ৭ মিনিট পরেই ব্যবধান ৪-০ করলেন লুকাস পাকেতা। এবার রিচার্লিসন বল নিয়ে দৌড়ে প্রতিপক্ষের ডি-বক্সে কাছে থাকা নেইমারকে খুঁজে নিলেন, যিনি আবার তা বাড়িয়ে দিলেন ভিনিসিয়ুসের দিকে। ম্যাচের প্রথম গোল করা ভিনি সেই বল ব্যাক ক্রসে দিলে গোলমুখের কাছে থাকা পাকেতার কাছে। দারুণ দক্ষতায় নিখুঁত ফিনিশিং দিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার।

 

১৯৫৪ সালের (মেক্সিকোর বিপক্ষে) পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধে ৪ গোল করল ব্রাজিল। আর ২০১৪ বিশ্বকাপের পর এমন নজির আর কোনো দলেরই নেই। সেবার ব্রাজিলের মাটিতে তাদের বিপক্ষে সেমিফাইনালে ৪ গোল করেছিল আসরের চ্যাম্পিয়ন জার্মানি।

শেষার্ধে ১ টি গোল করেন দক্ষিণ কোরিয়া। ৪৮তম মিনিটে দারুণ একটি সুযোগও পায় তারা। সতীর্থের লং বল ধরে ব্রাজিলের রক্ষণে ঢুকে পড়েন সন হিয়ুং-মিন। ঠাণ্ডা মাথায় গোলমুখে দারুণ একটা শটও নেন এই টটেনহ্যাম ফরোয়ার্ড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com