রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১০২ বার

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা।

রবিবার দিবাগত রাতে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এনসিপির জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

বক্তারা বলেন, হাসনাত আব্দুল্লাহর মতো একজন সংগঠকের ওপর সন্ত্রাসী হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি গণতন্ত্র ও রাজনৈতিক স্বাধীনতার ওপর আঘাত। যারা এই হামলা ঘটিয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় সারাদেশে আন্দোলন ছড়িয়ে পরবে।

বিক্ষোভে অংশগ্রহণ করা সর্বস্তরের ছাত্র ও জনতা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করেন।

বিক্ষোভ সভায় জাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহদাত হোসেন, মঈন আহমেদ, আসিফ আলী, সাব্বির হোসেন, ইসমত আরা, জাহিদ আকন, সোলাইমান, তুষার হোসেন, নাদিম মাহমুদ, বায়জিদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com