বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

হাবিপ্রবি-র নতুন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: সাইফুর রহমান, পিআরএলে অধ্যাপক ডা. মো: ফজলুল হক

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৮ বার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রেজিস্ট্রারের দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো: সাইফুর রহমান। পরীক্ষা নিয়ন্ত্রকের পাশাপাশি অতিরিক্ত হিসেবে রেজিস্ট্রারের দায়িত্বও পালন করবেন তিনি।

সোমবার (৩১ জানুয়ারি) হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের অনুমোদনক্রমে এবং সদ্য বিদায়ী রেজিস্ট্রার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো: ফজলুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হয়।

এর আগে ২০১৫ থেকে ২০১৭ সালে প্রথম মেয়াদে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন অধ্যাপক মোঃ সাইফুর রহমান। ১ আগস্ট ২০২১ থেকে হাবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছিলেন তিনি। এর আগে তিনি বিজ্ঞান অনুষদের ডীনের দায়িত্বও পালন করেন।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: মো: ফজলুল হক পিআরএলে যাওয়ায় তাকে রেজিস্ট্রার হিসেবে শেষ কর্মদিবসে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান হাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. এম কামরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন সদ্য দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ।

শেষ কর্মদিবসে অধাপক ডা. ফজলুল হককে অশ্রুসিক্ত নয়নে বিদায় দেন সহকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com