সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

হাতে বাধাকপি, ফুলকপি, চাল-সয়াবিন নিয়ে মহিলাদলের বিক্ষোভ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ১৮০ বার
ফাইল ফটো

হাতে বাঁধাকপি, ফুলকপি, চাল, সয়াবিন তেলের বোতল, শালগম নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে মহিলাদল।

সোমবার (১৪ মার্চ) বেলা ১২টায় বরিশাল নগরের সদররোডস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে মহিলাদল বরিশাল জেলা ও মহানগর নেতাকর্মীরা।

কেন্দ্রীয় মহিলা দলের সদস্য শামীমা আকবরের সভাপতিত্বে ও ১৬ নং ওয়ার্ড সাধারন সম্পাদক মারিয়া ইসলাম মুন্নির সঞ্চালণায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক ও বিশেষ অতিথি ছিলেন এ্যড মীর জাহিদুল কবির জাহিদ।

সমাবেশে বক্তারা বলেন, এই সরকার অবৈধ সরকার,আমরা আগমীর নির্বাচন তত্বাবধায়ক সরকারের অধীনে চাই। সরকার দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাট করছে। দেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সরকারের ব্যর্থতা প্রমাণ হয়েছে। দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতি রোধ করতে না পারলে সরকার ক্ষমতা ছেড়ে দিক।

এসময় বিক্ষোভ কারীদের হাতে বাঁধাকপি, ফুলকপি, চাল, সয়াবিন তেলের বোতল, শালগম নিয়ে “ভাত দে নইলে গদি ছেড়ে দে” শ্লোগান দিতে দেখা গেছে।

সমাবেশ শেষে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পন্ড হ‌য়ে যায়।

এসময় বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন উত্তর জেলা ম‌হিলাদ‌লের সাবেক সভাপতি সায়লা আক্তার মিমু, পাপিয়া পারভিন, তস‌লিমা কালাম পলিসহ বিভিন্ন উপজেলার মহিলাদল, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com