বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল; পটকা বিস্ফোরন! বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ

হাতিয়ায় মাঝ নদীতে লঞ্চে ফাটল

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৫০ বার

হাতিয়ার মেঘনা নদীতে হাতিয়া থেকে ঢাকাগামী লঞ্চ এমভি ফারহান-৩ তলা ফেটে মাঝ নদীতে দুর্ঘটনার কবলে পড়ে।

এ সময় কোস্টগার্ডের একটি টহল দল লঞ্চে থাকা ১৫০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করে।

বুধবার (৫ জুলাই) দুপুরে হাতিয়া উপজেলার মেঘনা নদীর বদনার চর সংলগ্ন মাঝের চরে জেগে উঠা ডুবো চরের সাথে ধাক্কা খেয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, বেলা ১২ টায় হাতিয়ার তমরুদ্দি ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি ফারহান-৩ নামের একটি যাত্রীবাহি লঞ্চ।

লঞ্চটি বদনার চর সংলগ্ন মাঝেরচর এলাকায় গেলে সেখানে নতুন করে জেগে ওঠা ডুবো চরের সাথে ধাক্কা খেয়ে লঞ্চটির তলায় ফাটল ধরে।

এ সময়ে পাশে থাকা কোস্টগার্ডের একটি টহল দল যাত্রীদের চিৎকার চেঁচামেচি দেখতে পেয়ে এগিয়ে আসে এবং তাদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃত যাত্রীদের পাশে থাকা ফিশিং বোটের সহায়তায় হাতিয়ার তমরুদ্দি এবং মনপুরায় নামিয়ে দেয়া হয়।

ফারহান লঞ্চের ম্যানেজার হাজী মোহাম্মাদ ফারুক খান দাবি করেন, লঞ্চের তেমন মারাত্মক ক্ষতি হয়নি, যাত্রীদেরও কোন ক্ষয়ক্ষতি হয় নাই। তারা নিরাপদে লঞ্চ থেকে নেমে গেছেন। পাশের একটি চরে লঞ্চটি মেরামত করা হচ্ছে, মেরামত শেষ হলে লঞ্চটি ঢাকার উদ্দেশ্য রওনা করবে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করে বলেন, ডুবো চরে আটকা পড়া লঞ্চটিকে উদ্ধারে কোস্টগার্ড প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com