মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

স্বরুপকাঠীতে সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা, বর্তমান চেয়ারম্যানসহ গ্রেফতার আট

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২০২ বার

পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যার ঘটনায় বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। এর আগে চারজনকে গ্রেফতার করে থানা পুলিশ। চাঞ্চল্যসৃষ্টিকারী এই ঘটনায় এখন পর্যন্ত মোট আটজন গ্রেফতার হলো। বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর সদরদপ্তরে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৮ এর উপ-পরিচালক মোঃ রবিউল ইসলাম।

র‌্যাবের হাতে গ্রেফতারকৃতরা হল, বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার, তার সহযোগী সুষময় হালদার, জালিস মাহমুদ ও আমিনুল ইসলাম। র‌্যাব-৮ ও র‌্যাব-৬ এর যৌথ আভিযানিক টিম বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বাগেরহাট জেলার মোল্লারহাট থানা এলাকা হতে এই চারজনকে গ্রেফতার করে। হত্যাকান্ডের পর তারা গ্রেফতার এড়াতে বাগেরহাটে আত্মগোপন করে।

স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঐ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার। সাবেক এই চেয়ারম্যানকে বিদ্যালয়ের প্রধান অতিথি করায় আগে থেকেই আপত্তি জানিয়ে আসছিল বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার। তাছাড়া নির্বাচন নিয়ে এই দুইজনের মধ্যে তীব্র বিরোধীতা চলছিল দীর্ঘদিন ধরেই।

মঙ্গলবার অনুষ্ঠান শুরুর কিছুক্ষণ পরে বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার অনুসারীদের নিয়ে অনুষ্ঠানস্থলে এসে হট্টগোল শুরু করে এবং চেয়ার ভাংচুর করে। এক পর্যায়ে তার নেতৃত্বে সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদারকে দোকানের চুলার লাকড়ি (কাঠ) দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করা হয়। গুরুতর আহত অবস্থায় সাবেক চেয়ারম্যানকে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহের পোস্টমর্টেমের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে শংকর সরকার ও বাবুল হালদার নামে দুইজনকে আটক করে পুলিশ।

এছাড়া অভিযান চালিয়ে তাপস মজুমদার এবং স্বাধীন হালদার নামে আরো দুজনসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচএম শাহীন। তিনি জানান, পূর্বশত্রুতার জের ধরেই সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই ঘটনায় নিহতের স্ত্রী মালা মন্ডল বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং-১০।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com