সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

স্টাফদের মারধরে কেবিন ইনচার্জ নিহত

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ২০০ বার

পটুয়াখালী লঞ্চঘাটে এমভি সুন্দরবন-১৪ লঞ্চে স্টাফদের মারধরে লঞ্চের কেবিন ইনচার্জ আব্দুর রাজ্জাকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে পটুয়াখালী লঞ্চঘাটে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লঞ্চের সুপারভাইজার মো. ইউনুচ এবং কেরানি মশিউরকে আটক করেছে পুলিশ।

পটুয়াখালী লঞ্চঘাটে কাজ করে আলামিন সে জানায় মশিউর কেরানি রাজ্জাককে থাপ্পর কিল ঘুষি ও লাথি মারে তখন রাজ্জাক প্রস্রাব করে দেয়।

এর পরে অজ্ঞান হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যায় সবাই। মশিউর কেরানি বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, পুরো বিষয়ে পুলিশ তদন্ত করছে। কীভাবে ঘটনার সূত্রপাত এবং কীভাবে কি হলো সেই সব বিষয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে পুলিশ হেফাজতে নিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com