শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

স্কুলের কম্পিউটার ল্যাবে চুরি : ১৩টি ল্যাপটপসহ চারজন গ্রেপ্তার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৮৮ বার

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী খলিশাকোটা হাই স্কুলসহ দেশের বিভিন্ন স্কুলের ডিজিটাল কম্পিউটার ল্যাবে চুরির সাথে জড়িত থাকার অভিযোগে সংঘবদ্ধ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে ১৩টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে থানার ওসি মো. মোস্তফা জানান, প্রযুক্তির সহায়তায় শনিবার (১৭ মে) রাতে রাজধানীর সাইন্সল্যাব ও বরিশাল নগরীর ফকিরবাড়ি এলাকা থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো-বরিশাল নগরীর ফকির বাড়ি এলাকার বাসিন্দা নুরজামাল, গৌরনদীর কান্ডপাশা গ্রামের মো. রায়হান, নোয়াখালীর সেনবাগ থানার ইয়ারপুর গ্রামের মো. হাসান ও নেত্রকোনার কলমাকান্দা থানার বিশ্বনাথপুর গ্রামের মাসুদ রানা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্কুলের ডিজিটাল কম্পিউটার ল্যাবে চুরির সাথে জড়িত রয়েছে বলে জানিয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর দিবাগত গভীর রাতে বানারীপাড়ার খলিশাকোটা হাই স্কুলের নিচতলা ও দ্বিতীয় তলার দুটি কলাপসিবল গেট ও ডিজিটাল কম্পিউটার ল্যাবের কক্ষের মোট তিনটি তালা ভেঙ্গে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা প্রবেশ করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৩টি আধুনিক ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে পরেরদিন ৩০ অক্টোবর বিদ্যালয়ের প্রধানশিক্ষক সহিদ চৌধুরী বাদি হয়ে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com