শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

সুপেয় পানির দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ২০৩ বার

বাংলাদেশের উপক‚লীয় জনগোষ্ঠীর জন্য সুপেয় পানির সর্বজনীন, ন্যায্য ও টেকসই প্রবেশগম্যতা নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন হয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে বুধবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচী প্রান্তজন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান), এবং একশনএইড বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা দেন প্রান্তজনের নির্বাহী পরিচালক এস.এম. শাহাজাদা, ইব্রাহিম হামিদ মাসুম, জাহিদ হোসেন, মুক্তি মাহমুদ, বরকত হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, পানির অধিকার মানবাধিকারের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারনে পানির উৎসগুলোর লবণাক্ততা বেড়েছে। অন্যদিকে ভ‚-নিম্নস্থ পানির স্তর নেমে যাওয়ায় অনেক গভীর নলক‚পেও পানি উঠছে না।

তাই উপক‚লীয় জনগোষ্ঠীর জন্য সুপেয় পানি নিশ্চিতের জন্য সরকারি বরাদ্দ ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি ভ‚গর্ভস্থ পানির ব্যবহার বন্ধ করতে হবে।

এলাকাভিত্তিক বড় বড় পুকুর, খাল, জলাশয় খনন করে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা ও খাসজমিতে মিঠা পানির আধার তৈরি করার দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com