শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

সুগন্ধা-বিষখালীতে বালু উত্তোলন হুমকির মূখে কয়েকটি গ্রাম

মো. নুরুজ্জামান, ঝালকাঠি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১৮ বার

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে থামানো যাচ্ছেনা বালু সিন্ডিকেটের দৌরত্ব। এ জেলায় বালু মহল ঘোষনা না হলেও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে প্রতিনিয়ত।

এতে সরকার হারাচ্ছে বছরে কোটি টাকার রাজস্ব। বিলীন হচ্ছে একাধিক গ্রাম, হুমকির মুখে শহর রক্ষাবাধ।

ভ্রাম্যমান আদালতের অভিযানে গত ১ মাসে কয়েক দফায় পৃথক ড্রেজার মালিকদের প্রায় ৪ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। তাতেও ঠেকানো যাচ্ছেনা ড্রেজার দিয়ে সুগন্ধা ও বিষখালী নদী থেকে বালু উত্তোলন।

নিজেদের বাণিজ্য টিকিয়ে রাখতে সিন্ডিকেট সদস্যরা নরেচরে বসেছে। প্রশাসনের অভিযান বন্ধে এবার তদবীর বাণিজ্যে নেমেছে তারা।

অবৈধ ড্রেজার গুলোর কোন বৈধ কাগজপত্র না থাকায় অভিযানের সময় শুধু জরিমানা না করে এগুলো জব্দ করার দাবি ভাঙ্গন এলাকার মানুষের।

ড্রেজার দিয়ে অবৈধ এবং অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করায় হুমকীর মুখে ঝালকাঠি লঞ্চঘাট, কলাবাগান ও কাঠপট্টি অংশের শহর রক্ষা বাঁধ। অপর দিকে নদী তীরের আবাদি জমি, বসত ঘর সবকিছু হারিয়ে সর্বহারা হয়েছে অনেক পরিবার।

বালু সিন্ডিকেটের সদস্যরা চড়া দামে এ বালু বিক্রি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। প্রতি মাসে কোটি টাকার এই অবৈধ বানিজ্যের কমিশন বিভিন্ন স্থানে দিয়ে ম্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে চালানো হচ্ছে বালু বানিজ্য।

ঝালকাঠি জেলা প্রশাসন থেকে ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রায়ই জরিমানা করা হতো এসব অবৈধ বালু উত্তোলনকারীদের। যেহেতু প্রশাসনের অভিযান পরিচালনা করা হয় দিনের বেলায়, সেহেতু বালু সিন্ডিকেট সদস্যরা রাতের অন্ধকারকে বেছে নিয়েছে তাদের অবৈধ ব্যবসার জন্য।

এ খবর জানতে পেরে মধ্যরাতে গত সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বশির গাজী। গত ১ মাসে তিনবার রাতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে অসাধু ব্যবসায়ীদেরকে। কিন্তু তাতেও থেমে নেই সিন্ডিকেট।

তবে সম্প্রতী সময়ে মধ্যরাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযানের মাধ্যমে সিন্ডিকেট সদস্যদের অর্থদন্ড ও কারাদন্ড দেয়ায় সাধুবাদ জানিয়েছেন ভাঙ্গলকুলের বাসিন্দারা। তাদের দাবী যতদিন এদের ড্রেজার যন্ত্রপাতি জব্দ করে মামলা দেয়া না হবে ততদিন এই অবৈধ কার্যক্রম থামানো যাবেনা।

ভাঙ্গনকুলের বাসিন্দা কিস্তাকাঠি এলাকার আকাব্বর মিয়া বলেন, ‘নদীর মধ্যহান দিয়া বালি কাইড্যা নেতেছে পেত্যেক রোজ। কুটি কুটি টাহা কামাইয়া দুই/এক লাখ টাহা জরিমানা দেতে বালি আলাগো গায়ে বাজেনা। হের লইগ্যা হেরা জরিপানাও দেয় বালিও কাডে।

চরকাঠি গ্রামের স্বামীহারা সেফলী বেগম বলেন, ‘বাপের একটুহানি জমি আলহে, হেয়া সবই এখন নদীর মধ্যে। বালি যারা কাডে হেরা ব্যবাক্তে ক্ষমতা আলা মানু। মোরা বাপের ভিটা হারাইছি। মোগো দিকে খেয়াল কেউ দেয়না। ধানসিড়ি নদীর ঠোডায় একটু আবাদী জমি আছে, হেয়াও ফাডল লইছে।’

কলা বাগান এলাকার শাহজাহান হাওলাদার বলেন, ‘অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের কারনে ঝালকাঠি লঞ্চঘাট থেকে কাটপট্টি পর্যন্ত বেড়িবাঁধটি ভেঙ্গে যাচ্ছে। এটি ভেঙ্গেগেলে কয়েক শত পরিবার ভিটে হারা হবে।

জেলা প্রশাসনের অভিযানে ভ্রাম্যমান আদালত বসিয়ে গত ২৪ জানুয়ারি রাতে পৃথক ড্রেজারের তিন শ্রমিককে কারাদন্ড দেয়া হয়েছে, দন্ডপ্রাপ্তরা হলেন পটুয়াখালীর বিঘাই গ্রামের ফজলু খানের ছেলে রাসেল খান, বাগেরহাটের মোড়েলগঞ্জের সাংটিভাঙ্গা এলাকার মোহাম্মদ আকলেছুর।এর ছেলে অমিনুল ইসলাম এবং বরগুনার জেলার আমতলী উপজেলার ফকিরখালী এলাকার মনোজ আলমের ছেলে মোহাম্মদ মহসিন।

এর দু’সপ্তাহের মধ্য গত ৬ ফেব্রুয়ারি আরেক দফায় অভিযান জানানো হয়। তিনটি ড্রেজারকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

তৃতীয় অভিযান চালানো হয় গত ১৭ ফেব্রুয়ারি রাতে। এ অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচ জন ড্রেজার ও বাল্কহেডের মালিককে মোট ২ লাখ ৫৫ হাজার ৮৬০ টাকা জরিমানা করা হয়। অর্থদন্ড প্রাপ্তরা হলো বালু ব্যাবসায়ী আব্দুল কাইউম, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ এরশাদ, আব্দুল আউয়াল এবং মোহাম্মদ ইব্রাহিম।

মোবাইল কোর্ট পরিচালনাকারী ঝালকাঠির নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বশির গাজী বলেন, প্রশাসনের নির্দেশনা অমান্য করে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রায় সময়ই অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে একটি অসাধু মহল। তাদেরকে প্রমানসহ ধরে আইন অনুযায়ী অর্থদন্ড দেয়া হচ্ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী বলেন বালু উত্তোলনকারী দের বিষয়ে আমরা অনেক অভিযোগ পেয়েছি। দিনে এবং রাতে আমরা অভিযাযান চালিয়ে যাচ্ছি। এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com