রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জ থেকে ট্রাক, পিকআপ, মোটরসাইকেলে ঢাকায় ফিরছে কর্মজীবীরা

মোঃমনিরুল ইসলাম, সিরাজগঞ্জ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৭৩৫ বার
ঈদের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ট্রাক, পিকআপ, মোটরসাইকেলে ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছেন। যানবাহনের চাপ তেমন না দেখা গেলেও বিকেল থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে বেড়েছে মানুষের চাপ।
সরকারী নির্দেশ অমান্য করে ট্রাক,পিক-আপ ও মোটর সাইকেল যোগে ঢাকায় ফিরছে মানুষ । এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে মহাসড়কে কঠোর অবস্থান করছে হাইওয়ে পুলিশ।
তবে মহাসড়কে পুলিশের চোখ ফাকি দিয়ে ট্রাক, মাইক্রোবাস পিকআপ ভ্যান ও ভাড়ায় চালিত মোটরসাইকেলযোগে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা।
এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান আলী জানান, ঈদের ছুটি শেষে মহাসড়কে কিছুটা বেড়েছে যাত্রীর চাপ তবে আমরা ঢাকামূখি সকল যানবাহন ফিরিয়ে দিচ্ছি যেদিক থেকে এসেছে সেদিকে। তবে মহাসড়কে আমাদের চোখ ফাকি দিয়ে যানবহনে যাত্রী উঠে যেতে পারে। তবে মহাসড়কে আমরা কঠোর অবস্থান করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com