মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

সিরাজগঞ্জে ৮৬ জনকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা

অনলাইন ডেক্স
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৫১৯ বার

লকডাউনে বাইরে ঘোরাফেরা করার দায়ে সিরাজগঞ্জে ৮৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা আদায় করা হয়েছে বিভিন্ন পরিমাণে মোট ১ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা।

শনিবার (২৪ জুলাই) সহকারী কমিশনার মো. মাসুদুর রহমান জানান, করোনা রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন মানাতে শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে দিনগত রাত পর্যন্ত জেলা সদরসহ নয়টি উপজেলায় ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়। নেতৃত্ব দেন জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

 

তিনি জানান, বিনা কারণে ঘরের বাইরে বের হওয়া, স্বাস্থ্যবিধি না মানা, মুখে মাস্ক পরিধান না করাসহ বিভিন্ন অভিযোগে ৮২টি মামলা দায়ের করা হয়। এ সব মামলার ৮৬ জনকে বিভিন্ন পরিমাণে মোট ১ লাখ ৪৪ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com