মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

সায়েস্তাবাদে মাঝ নদীতে বাল্কহেড ও খেয়া ট্রলারের মধ্যে সংঘর্ষ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৭ বার

বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদে বাল্কহেড ও খেয়া পারাপারের ট্রলারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহষ্পতিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১০ টার দিকে শায়েস্তাবাদ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদে এ দুর্ঘটনা ঘটে।

এতে ট্রলার মাঝি জামাল ফকিরসহ তিন জন আহত হয়েছে। তবে আহতদের মধ্যে জামাল ফকিরকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ,এম, আবদুর রহমান মুকুল জানান, ঘটনার সময় শায়েস্তাবাদ বাজার সংলগ্ন ঘাট থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি খেয়া পাড়াপাড়ের ট্রলার আড়িয়াল খাঁ নদীর অপর প্রান্তে যাচ্ছিলো।

পথিমধ্যে ট্রলারটির পেছনের অংশে  বাবুগঞ্জ থেকে চরমোনাইগামী মুজাহিদ-১ নামের একটি বাল্কহেডের সাথে ধাক্কা লাগে। এতে ট্রলারটির বেশ কয়েকজন যাত্রী নদীতে পরে যায় এবং জামাল ফকির নামে একজন গুরুত্বর আহত হয়।

সাথে সাথে স্থানীয়রা অন্য নৌযানের সাহায্যে নদী পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করে, কোন নিঁখোজের সংবাদ নেই। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে কাউনিয়া থানা পুলিশ, বরিশাল সদর নৌ-থানা পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে যায়।

তিনি বলেন, এ ঘটনার পর বাল্কহেডটিকে নদী তীরে নোঙ্গর করে রাখা হয়েছে। পাশাপাশি বাল্কহেডের চালক মোঃ মুরাধকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

বাল্কহেডের চালক জানান, নৌযানটি বরিশাল নগরের রুপাতলী এলাকার আবুল বাশারের। তিনি চেষ্টা করেও সংঘর্ষ এড়াতে পারেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com