বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

সারা বিশ্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সম্মানিত করেছেঃ পাবনায় ডেপুটি স্পিকার

মুরাদ হোসেন, পাবনা
  • আপডেট টাইম : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৭ বার
বাংলাদেশ জাতীয় সংসদের নবনিযুক্ত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, সারা বিশ্ব বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনাকে সম্মানিত করেছে। তার দেশে ও আর্ন্তজাতিক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যে ভুমিকা তা সারা বিশ্ববাসী স্বীকৃতি দিয়েছে।
তিনি বলেন, বিশ্বে শান্তি কর্মসূচি বাস্তবায়নের লক্ষে শেখ হাসিনা বিশ্বকে সন্তুষ্ট করতে পেরেছে। তিনি সমাজে সন্ত্রাস, মাদক রাজনীতি থেকে দুরে থাকার যুবসমাজকে আহবান জানান।
শনিবার দুপুরে পাবনার বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে পাবনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে তাকে এ গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি’র সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা- সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলিসহ জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com