বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

সাম্প্রদায়িক শক্তি রোধে ঘরে ঘরে সাংস্কৃতিক চর্চা দরকার-গোলাম কুদ্দুস

সুনান বিন মাহবুব, পটুয়াখালী
  • আপডেট টাইম : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৯১ বার

“দেশব্যাপী সাম্প্রদায়িক শক্তি রুখতে এবং দেশের অস্থিতিশীলতা দুর করতে ৭২’এর সংবিধান জরুরী হয়ে পরেছে। জাতিকে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিতে সাংস্কৃতিক জোটের বিকল্প নেই।

কেবল সংস্কৃতের হাত ধরেই দেশটি বিপদ ও বিপর্যয় মুক্ত হতে পারে। তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে”।

বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি গোলাম কুদ্দুস এ কথা বলেন। বরিশাল বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক আজমল হোসেন লাবু।

শুক্রবার রাতে পটুয়াখালী সার্কিট হাউজে আয়োজিত সম্মেলনে পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক মুজাহিদ প্রিন্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন-বাংলাদেশ আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন এবং সাংস্কৃতিক জোটের সম্পাদক আজাহারুল হক আযাদ, পটুয়াখালী জেলা শাকার সভাপতি স্বপন ব্যানার্জী প্রমূখ।

এছাড়াও জেলা পূজা উদ্যাপন পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সাংবাদিক বিলাস দাস, চিনময় কর্মকার, রাজীব দেবনাথ এবং সাংবাদিক আব্দুল কাইউম প্রমূখ।

সম্মেলনে সম্মিলিত সাংস্কৃতিক জোট গঠনের ইতিহাস ও লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সকলকে অবহিত করেন কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুস।

তিনি বলেন, দেশের সকল অস্থিতিশীলতা দুর করতে ৭২’এর সংবিধান কার্যকর করা দরকার।

এই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও নারীদের সকল কাজে সমান অধিকার নিশ্চিত করতে হলে সাংস্কৃতিক কর্মীদের ঐক্যবদ্ধের বিকল্প নেই।

একজন সাংস্কৃতিক কর্মী তার নাচ, গান, অভিনয় ও আবৃত্তি দিয়ে মানুষের জাগরণ সৃস্টি করতে পারে। তাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সক্ষম হবো। তিনি আরো জানান, সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা বাস্থবায়নের লক্ষে আগামী ৬, ৭, ৮,জানুয়ারি ঢাকায় তিন দিন ব্যপী সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে।

এ সমাবেশ সফল করতে সকল সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহনের জন্য আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com