রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে বাংলাদেশ: শামা ওবায়েদ মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ আওয়ামী সংশ্লিষ্টতার অভিযোগে ববি ছাত্রদলের হাতে আটক ৪ কর্মকর্তাকে থানায় হস্তান্তর বরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ, মহাসড়কে জ্বালানো হয় টায়ার বরিশালের সিভিল জজ নাদীম নিখোঁজ বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল

সাভারে নিম্নমানের খাদ্য তৈরির দায়ে শাহ বেকারীকে জরিমান

রিফাত হোসেন, সাভার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৩৫ বার

সাভারে বিভিন্ন অনিয়মের দায়ে আমানত শাহ নামে একটি বেকারীকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার(১২ অক্টোবর) সাভারের হেমায়েতপুর এলাকার পূর্বহাটিতে আমানত শাহ বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‍্যাব ৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান।

র‍্যাব জানায়, বেকারীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে, ক্ষতিকর কেমিক্যাল ও রঙ ব্যবহার করে খাদ্য উৎপাদন করা ও অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য সংরক্ষণ করার প্রমাণ মিলেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, ভোক্তা অধিকার আইনের ৩৭ ও ৫২ ধারায় আমানত শাহ বেকারীকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বেকারীর মালিক সাইদুল ইসলাম ও ম্যানেজার মোজাম্মেল হককে পরবর্তীতে এমন অপরাধ না করার জন্য সতর্ক করা হয়েছে বলে জানায় র‍্যাব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com