রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে বালুমহাল মোবাইল কোর্টের জরিমানা বরিশালে বিএনপির বর্ণাঢ্য র‍্যালিঃ বিপ্লব ও সংহতি দিবস দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে!

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল

ডেক্স রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৫২ বার
ফাইল ফটো

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। সম্প্রতি এক চিঠির মাধ্যমে ভিসা বাতিলের বিষয়টি তাকে জানিয়ে দেওয়া হয়েছে।

 

একাধিক সূত্র জেনারেল (অব.) আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে। গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জেনারেল আজিজ আহমেদের বিষয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরায় খবর নিয়ে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে। এরই মধ্যে এ বিষয়টি তাকে ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

 

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি দেয়নি। ওই বিষয়ে জানতে চাইলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র গণমাধ্যমকে জানান, ‘যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ভিসার তথ্য গোপনীয় বিষয়। কোনো ব্যক্তির ভিসার বিষয়ে আমরা আলোচনা করি না।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com