রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

সাবেক সচিবের স্ত্রী ও ইউপি চেয়ারম্যান নাদিরা রহমান গ্রেফতার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১২২ বার

বরিশাল সদর উপজেলার টুংগীবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদীরা রহমানকে গ্রেফতার করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

গতকাল বুধবার ২৮ মে তিনি হজ্ব করার উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছিলেন। জুলাই অভ্যুত্থানের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার বিকেলে গ্রেফতার হন এই চেয়ারম্যান।

পরে আজ তাকে বরিশালের আদালতে হাজির করা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। তিনি সাবেক সচিব ও এনার্জী রেগুলেটরী বোর্ডের চেয়ারম্যান মরহুম এ আর খানের স্ত্রী।

এই প্রথম ওই ইউনিয়নের নারী চেয়ারম্যান হিসেবে নাদির চেয়ারম্যানের আত্মপ্রকাশ। যে কারনে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ইউনিয়নের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার চেষ্টা করেছেন তিনি।

নাদিরা রহমান

বিশেষ করে জরাজীর্ণ একটি ইউনিয়ন পরিষদ নিজ অর্থায়নে সাধারণ মানুষের প্রবেশের সৌন্দর্য বর্ধনসহ পরিষদের পরিবেশ উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

কিন্তু পটপরিবর্তনের পরে রাজনৈতিক প্রতিহিংসার শিকারে নাদিরা রহমান বর্তমানে জেল হাজতে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com