শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী, বরিশাল সিটির সাবেক দুই মেয়র সহ ৩৮১ জনের নাম উল্লেখ করে মামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১০৪ বার

বরিশাল বিএনপি অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ এর ঘটনায় সাবেক ২ মেয়র  ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সহ ৩৮১ জনকে জ্ঞাত ও ৬ থেকে ৭ শত জন অজ্ঞাত আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলায় সরাসরি আসামি করা হয়েছে বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের পানিসম্পদ প্রতিমন্ত্রী তাই ফারুক শামীম, সাবেক সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ তার চাচা সাবেক মেয়র খোকন আব্দুল্লাহ, বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মহানগর আওয়ামী লীগের সভাপতি কেএম জাহাঙ্গীর সহ বরিশাল মহানগর ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের।

মামলায় উল্লেখ করা হয়েছে গত ৪ আগষ্ট উল্লেখিত নেতাকর্মীদের নির্দেশে বরিশাল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রইস আহমেদ মান্না বরিশাল মহানগর ও জেলা বিএনপি’র কার্যালয়ে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে।

তখন বেশ কিছু মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। তার সাথে সরাসরি দেশীয় অস্ত্র নিয়ে উল্লেখিত আসামিদের মধ্যে অনেকেই অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com