মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ গ্রেফতারে মৌলভীবাজারে বিএনপির আনন্দ মিছিল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের টানা ৭ বারের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদকে গ্রেফতারের খবরে তার নিজ নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন।

মঙ্গলবার রাত তিনটার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টরে তার নিজ বাসা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে আটক করে।

এদিকে আব্দুস শহীদের আটকের খবরে তার নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজার- ৪ আসন শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বুধবার দুপুরের পর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

দুই ধারায় বিভক্ত বিএনপি ও অঙ্গ সংগঠন আলাদা আলাদা ভাবে মিছিল বের করে।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারন সম্পাদক তাজ উদ্দিন তাজুর নেতৃত্ব শহরের হবিগঞ্জ রোড থেকে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

অপরদিকে যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুরের নেতৃত্ব আরেকটি আনন্দ মিছিল শহরের ষ্টেশন রোড থেকে বের হয়ে কলেজ রোডে গিয়ে শেষ হয়। মিছিল থেকে তারা সাবেক কৃষিমন্ত্রীর অনিয়ম লুটপাট ও দূনীতির বিচার দাবি করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com